হে বিধাতা!
দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে,
কাঁদায়ে জননী-প্রায় কোলে কর পুনরায়,শান্তি-দাতা,
হে বিধাতা।।ভুলিয়া যাই হে যবে সুখ-দিনে তোমারে
স্মরণ করায়ে দাও আঘাতের মাঝারে।
দুঃখের মাঝে তাই হে প্রভু তোমারে পাই
দুঃখ-ত্রাতা,
হে বিধাতা।।দারা-সুত-পরিজন-রূপে প্রভু অনুখন
তোমার আমার মাঝে আড়াল করে সৃজন;
তুমি যবে চাহ মোরে লও হে তাদের হরে
ছিঁড়ে দিয়ে মায়া-ডোরে ক্রোড়ে ধর আপন।
ভক্ত সে প্রহ্লাদ ডাকে যবে নারায়ণ
নির্মম হয়ে তার পিতারও হর জীবন,
সব যবে ছেড়ে যায় দেখি তব বুকে হায়
আসন পাতা।
হে বিধাতা।।
হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
- Sub Title: দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 114
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তরুণ অশান্ত কে বিরহী
- Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
- Sub Title: শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন
ভাঙা মন আর জোড়া নাহি যায়
- Sub Title: ঝরা ফুল আর ফেরে না শাখায়
আঁখি ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়
- Sub Title: বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে কারে চায়
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর
- Sub Title: দগ্ধ দিনের বুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে
ইন্দ্রজিৎ মোর নাম
- Sub Title: নর ও বানর আজ করিব নিরমূল ॥
মোর ধেয়ানে মোর স্বপনে
- Sub Title: পরান- প্রিয় দিয়ো হে দেখা!
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
- Sub Title: কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
মদিনা! মদিনা! মদিনা
- Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
ফিরে আয় ভাই গোঠে কানাই
- Sub Title: আর কত কাল রবি মথুরায়
মোর ভুলিবার সাধনায় কেন সাধ বাদ
- Sub Title: কেন নিরাশা-আঁধারে জ্বালো আশার চাঁদ
ওরে ও স্রোতের ফুল
- Sub Title: ভেসে ভেসে হায় এলি অসহায়
বাংলা
English