মেঘলা নিশি-ভোরে
মন যে কেমন করে,
তারি তরে গো, মেঘবরণ যার কেশ।বুঝি তাহারি লাগি
হয়েছে বৈরাগী
গেরুয়া-রাঙা গিরিমাটির দেশ।।মৌরি ফুলের ক্ষেতে,
মৌমাছি ওঠে মেতে,
এলিয়েছিল কেশ কি গো তার এই পথে সে যেতে।
তার ডাগর চোখের ঝিলিক লেগে রাত হয়েছে শেষ (গো)।।শিরিষ পাতায় ঝিরিঝিরি, বাজে নূপুর তারি,
সোনাল ডালে দোলে তাহার কামরাঙা-রঙ শাড়ি।
হয়েছি মন ভিখারি-
বন-শিকারি আমি
উঠি পাহাড়-চূড়ায়-
ঝর্ণা-জলে নামি,
কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ (গো)।।
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 97
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজি গানে গানে ঢাকব আমার
- Sub Title: গভীর অভিমান
এল ফুল-দোল ওরে এল ফুল-দোল
- Sub Title: আনো রঙ-ঝারি
আসিবে তুমি, জানি প্রিয়
- Sub Title: আনন্দে বনে বসন্ত এলো-
এল শোকের সেই মোহররম
- Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
স্বপনে এসেছিল মৃদুভাষিণী
- Sub Title: মৃদু-ভাষিণী মধু-হাসিনী॥
আমার আপনার চেয়ে আপন যে জন
- Sub Title: খুঁজি তারে আমি আপনায়
ওমা ফিরে এলে কানাই মোদের
- Sub Title: এবার ছেড়ে দিসনে তায়
আহার দিবেন তিনি, রে মন
- Sub Title: জিভ দিয়াছেন যিনি
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
গান ভুলে যাই মুখ পানে চাই
- Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে
মোর দুখ-নিশি কবে হবে ভোর
- Sub Title: ভুবনে ছাড়ালো প্রভাতের আলো —
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
বাংলা
English