"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
  • Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার

আরবার এসো এ-ধরায়।।

নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে
পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে
তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।।

বিদূরিত কর এই নিরাশা ও ভয়,
মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়।।

কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ,
আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ!
গদা ও চক্র করে অরিন্দম এসো,
হত-মান দুর্বল মাগিছে সহায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

  • Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
চোখ গেল চোখ গেল
চোখ গেল চোখ গেল

চোখ গেল চোখ গেল

  • Sub Title: ‘চোখ-গেল’ পাখি রে!
তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

  • Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated