‘চোখ গেল চোখ গেল’ কেন ডাকিস রে-
‘চোখ-গেল’ পাখি রে!
তোর চোখের কাহার চোখ পড়েছে নাকি রে-‘চোখ-গেল’ পাখি রে!
তোর চোখের বালির জ্বালা জানে সবাই রে-
জানে সবাই
চোখে যার চোখ পড়ে তার অষুধ নাই রে-
তার অষুধ নাই;
কেঁদে কেঁদে অন্ধ হয় কাহার আঁখি রে-
‘চোখ গেল’ পাখী রে।।তোর চোখের জ্বালা বুঝি নিশিরাতে বুকে লাগে
‘চোখ গেল’ ভুলে সে ‘পিউ কাঁহা’ ‘পিউ কাঁহা’ বলে তাই
ডাকিস অনুরাগে রে।ওরে বন পাপিয়া, কাহার গোপন প্রিয়া
ছিলি আর-জনমে,
আজো ভুলতে নারি আজো ঝুরে হিয়া।
ওরে পাপিয়া বল, যে হারায় তাহারে কি পাওয়া যায় ডাকি রে-
‘চোখ-গেল’ পাখি রে।
চোখ-গেল পাখি।।
চোখ গেল চোখ গেল
- Sub Title: ‘চোখ-গেল’ পাখি রে!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 107
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কেন নিশি কাটালি অভিমানে
- Sub Title: ডুবে গেল চাঁদ দূর বিমানে
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
- Sub Title: দেখি তোমায় দূরে থেকে
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
পরদেশী মেঘ যাও রে ফিরে
- Sub Title: বলিও আমার পরদেশী রে॥
গান ভুলে যাই মুখ পানে চাই
- Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্
- Sub Title: ঝুম্ ঝুম্ নূপুর বাজে
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
- Sub Title: ধীরে চল গোরী ধীরে ধীরে
মনের রঙ লেগেছে বনের পলাশ
- Sub Title: বনের পলাশ জবা অশোকে
তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
- Sub Title: তুমি কান্না পাওয়াও কাননকে গো
ওরে ও নতুন ঈদের চাঁদ
- Sub Title: তোমার হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ
রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায়
- Sub Title: হে শ্যামরায়!
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
- Sub Title: আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী
বাংলা
English