"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আজি গানে গানে ঢাকব আমার
আজি গানে গানে ঢাকব আমার
  • Sub Title: গভীর অভিমান

আজি গানে গানে ঢাকব আমার
গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম করে

ফোটাব মোর প্রাণ।।

ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাটবে বেলা,
আঘাত যত হান্বে বীণায় উঠবে তত তান।।

ছিড়লে যে ফুল মনের ভুলে
আমি গাঁথব মালা সেই ফুলে,
আসবে যখন বন্ধু তোমার
করব তারে দান।।

আমার সুরের ঝর্না-তীরে
রচব গানের উর্বশীরে
তুমি সেই সুরেরই ঝর্না-ধারায়
উঠবে করে স্নান।।

কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল্‌,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল,
মিল পেল না প্রাণ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গান ভুলে যাই মুখ পানে চাই
গান ভুলে যাই মুখ পানে চাই

গান ভুলে যাই মুখ পানে চাই

  • Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে
ভালোবাসার ছলে আমায়
ভালোবাসার ছলে আমায়

ভালোবাসার ছলে আমায়

  • Sub Title: তোমার নামে গান গাওয়ালে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated