কি হবে জানিয়া বলো
কেন জল নয়নে।
তুমি তো ঘুমায়ে আছোসুখে ফুল-শয়নে।।
তুমি কি বুঝিবে বালা
কুসুমে কীটের জ্বালা,
কারো গলে দোলে মালা
কেহ ঝরে পবনে।।আকাশের আঁখি ভরি
কে জানে কেমন করি
শিশির পড়ে গো ঝরি
ঝরে বারি শাওনে।।নিশীথে পাপিয়া পাখি
এমনই তো ওঠে ডাকি,
তেমনই ঝুরিছে আঁখি
বুঝি বা অকারণে।।কে শুধায়, আঁধার চরে
চখা কেন কেঁদে মরে,
এমনই চাতক-তরে
মেঘ ঝুরে-গগনে।।কারে মন দিলি কবি,
এ যে রে পাষাণ-ছবি,
এ শুধু রূপের রবি
নিশীথের স্বপনে।।
কী হবে জানিয়া বলো
- Sub Title: কেন জল নয়নে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 82
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তিলক দিলে কি শ্যাম
- Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ
- Sub Title: পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো
- Sub Title: তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে
ফিরে যা সখি ফিরে যা ঘরে
- Sub Title: থাকিতে দে লো এ পথে পড়ে
কেঁদে যায় দখিন-হাওয়া
- Sub Title: ‘ফিরে যাও চপল পথিক’ দুলে কয় কুসুম-কলি!
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
- Sub Title: নটবর সুন্দর শ্যাম
চাঁদের মতো নীরবে এসো প্রিয়
- Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া
- Sub Title: পরান-পিয়া
মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
- Sub Title: মরাল মদালস নাচে আনন্দে
তওফিক দাও খোদা ইসলামে
- Sub Title: মুসলিম-জাঁহা পুন হোক আবাদ
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়বো দোরে ট’লে
- Sub Title: আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?
বাংলা
English