ভুলি কেমনে আজো যে মনে
বেদনা-সনে রহিল আঁকা
আজ সজনী দিন রজনীসে বিনে গনি সকলি ফাঁকা।।
আগে মন করলে চুরি
মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা এত যে ব্যথা
তবু যেন তা মধুতে মাখা।।চকোরী দেখলে চাঁদে
দূর থেকে সই আজো কাঁদে,
আজো বাদলে ঝুলন ঝুলে
তেমনি জলে চলে বলাকা।।বকুলের তলায় দোদুল
কাজলা মেয়ে কুড়োয় লো ফুল,
চলে নাগরী কাঁখে গাগরী
চরণ ভারি কোমর বাঁকা।।তরুরা রিক্ত-পাতা
আসল লো তাই ফুল-বারতা,
ফুলেরা গলে ঝরেছে বলে
ভরেছে ফলে বিটোপি-শাখা।।ডালে তোর হানলে আঘাত
দিস রে কবি ফুল-সওগাত,
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে
বনে কি দুলে ফুল-পতাকা।।
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 92
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
এ কি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
ভুল করে কোন ফুল-বিতানে
- Sub Title: গানের পাখি পথ হারালি
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা
- Sub Title: চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
কেমনে হইব পার
- Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- Sub Title: নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে
মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
- Sub Title: মরাল মদালস নাচে আনন্দে
বল্লরী-ভুজ-বন্ধন খোলো
- Sub Title: অভিসার-নিশি অবসান হলো
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
কেন নিশি কাটালি অভিমানে
- Sub Title: ডুবে গেল চাঁদ দূর বিমানে
আই লো আই সতীন-রা
- Sub Title: এ আম খেলে হবে ছেলে ঘুচবে সকল দায়॥
বাংলা
English