এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
রৌদ্র-তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,আম-কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি॥কেতকী-কদম-যূথিকা-কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে-পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥শাপ্লা-শালুকে সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি প’রে ফের আগামনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন-ধানের সুঘ্রাণে ভরে অবনি॥শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্ত্তন শোনো রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী॥
এ কি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 111
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সকাল হল, শোন রে আজান
- Sub Title: মসজিদে চল দ্বীনের কাজে ভোল দুনিয়াদারি
দেখে যা রে দুলা সাজে সেজেছেন মোদের নবি
- Sub Title: সেজেছেন মোদের নবি
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
- Sub Title: মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
দূর আরবের স্বপন দেখি
- Sub Title: বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে
বৃথা তুই কাহার পরে করিস অভিমান
- Sub Title: পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ
রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
সখি ঐ শোনো বাঁশি বাজে
- Sub Title: মন লাগে না গৃহ-কাজে
কানন গিরি সিন্ধু পার ফিরনু পথিক দেশ-বিদেশ
- Sub Title: ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ
কে তোরে কি বলেছে মা
- Sub Title: ঘুরে বেড়াস কালি মেখে’
ফুল ফাগুনের এল মরশুম
- Sub Title: বনে বনে লাগল দোল
বাংলা
English