আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী।
খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি।।
গোপনে চৈতী হাওয়ায় গুল্-বাগিচায় পাঠালে লিপি,দেখে তাই ডাকছে ডালে কু কু বলে কোয়েলা ননদী।।
পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি,
বরষায় সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী।।তোমারি অশ্রু ঝলে শিউলি-তলে সিক্ত শরতে,
হিমানীর পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি।।পউষের শূন্য মাঠে একলা বাটে চাও বিরহিণী,
দুঁহু হায় চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি।।ভিড়ে যা ভোর-বাতাসে ফুল-সুবাসে রে ভোমর কবি,
ঊষসীর শিশ-মহলে আস্তে যদি চাস্ নিরবধি।।
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
- Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 103
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমিনার কোলে নাচে হেলে দুলে
- Sub Title: শিশু নবী আহমদ রূপের লহর তুলে
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই
- Sub Title: তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
জাগো জাগো! জাগো নব আলোকে
- Sub Title: জ্ঞান-দীপ্ত চোখে
চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে
- Sub Title: তুমি নাই মোর কাছে— সেই কথা শুধু জাগে॥
দূর বেণু-কুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
- Sub Title: যেন বারে বারে
আমি চিরতরে দূরে চলে যাব
- Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে
প্রিয়তম এত প্রেম দিও না গো সহিতে পারি না আর
- Sub Title: সহিতে পারি না আর
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
- Sub Title: অপরাধ যেয়ো ভুলে
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
আঁধার রাতের তিমির দুলে আমার সামনে
- Sub Title: দুলে গো আমার ঘুমে জাগরণে
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
আঁচলে হংস-মিথুন আঁকা
- Sub Title: বলাকা-পেড়ে শাড়ি দুলায়ে
বাংলা
English