আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখনঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।আসিবে তোমার পরমোৎসব কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবে- কোন্ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়!
চমকি থামিয়া যাবে বেদনায়,
দেখিবে, কে যেন মরে মিশে আছে তোমার পথের ধূলিতে।।
আমি চিরতরে দূরে চলে যাব
- Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 100
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
নিয়ে কাদা মাটির তাল
- Sub Title: খেলে হোরি ভূতের পাল
বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া
- Sub Title: তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়॥
থির হয়ে তুই বোস দেখি মা
- Sub Title: দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে
তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
- Sub Title: আমি প্রেম-পাগলিনী রাধা
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
- Sub Title: বহু রাত্রি হল আর জাগাসনে মায়॥
শোনে লো বাঁশিতে
- Sub Title: ডাকে আমারে শ্যাম
রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে
- Sub Title: শত ফুলশর মুরছায় প্রিয়া তোমার নয়ন-ভঙ্গে
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
ওকে ট’লে ট’লে চলে একলা গোরী
- Sub Title: নব-যৌবনা নীল-বাসনা কাঁখে গাগরি॥
সুরে ও বাণীর মালা দিয়ে
- Sub Title: আমারে ছুঁইয়াছিলে
ছলছল নয়নে মোর পানে চেয়ো না
- Sub Title: যাবে যাও নয়নে জল নিয়ে যেয়ো না
বাংলা
English