পেয়ে আমি হারিয়েছি গো
আমার বুকের হারামণি।
গানের প্রদীপ জ্বেলে তারেইখুঁজে ফিরি দিন-রজনী।।
সে ছিল গো মধ্যমণি
আমার মনের মণি-মালায়,
রেখেছিলাম লুকিয়ে তায়
মানিক যেমন রাখে ফণী।।
স্নিগ্ধ জ্যোতি নিয়ে সে মোর
এসেছিল দগ্ধ বুকে,
অসীম আঁধার হাতড়ে ফিরি
খুঁজি তারি রূপ লাবণী।।
হারিয়ে যে যায় হায় কেন সে
যায় হারিয়ে চিরতরে,
মিলন-বেলাভূমে বাজে
বিরহেরই রোদন-ধ্বনি।।
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 123
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়
- Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়
আমার আছে এই ক’খানি গান
- Sub Title: তা’ দিয়ে কি ভর্বে তোমার প্রাণ॥
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
- Sub Title: শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
কে এলে মোর ব্যথার গানে গোপন
- Sub Title: গোপন-লোকের বন্ধু গোপন
বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
- Sub Title: ফুটল কি বকুল
দোলে বন-তমালের ঝুলনাতে
- Sub Title: চাহে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি
- Sub Title: সেই চির-চেনা সুরে
বাংলা
English