খোদার হবিব হলেন নাজেল
খোদার ঘর ওই কাবার পাশে।
ঝুঁকে পড়ে আর্শ কুর্শী,চাঁদ সুরুজ তাঁয় দেখতে আসে।।
ভেঙে পড়ে মূরত-মন্দির,
লাত-মানাত, শয়তানি তখ্ত,
‘লা-ইলাহা ইল্লাল্লাহু’র
উঠিছে তকবীর আকাশে।।খুশির মউজ তুফান তোরা
দেখে যা মরুভূমে,
কোহ-ই-তূরের পাথরে আজ
বেহেশতি ফুল ফুটে হাসে।।য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে
এল রে এই দুনিয়ায়,
য়্যেতিম-মানুষ-জাতির ব্যথা
নইলে এমন বুঝত না সে।।সূর্ব ওঠে, ওঠে রে চাঁদ,
মনের আঁধার যায় না তায়,
হৃদ-গগন যে করল রওশন,
সেই মোহাম্মদ ওই রে হাসে।।আপন পুণ্যের বদলাতে যে
মাগিল মুক্তি সবার,
উম্মতি উম্মতি করে
দেখ আঁখি তাঁর জলে ভাসে।।
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 102
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর
- Sub Title: সে আমারি গান প্রিয় সে আমারি সুর॥
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
ইয়া আল্লাহ তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন
- Sub Title: শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
গানগুলি মোর আহত পাখীর সম
- Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
হিন্দোলি হিন্দোলি ওঠে নীল সিন্ধু
- Sub Title: ওঠে নীল সিন্ধু
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
- Sub Title: মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী
ঝরাফুল-বিছানো পথে
- Sub Title: এসো বিজন-বাসিনী
ঐ কাজল-কালো চোখ
- Sub Title: আদি কবির আদি রসের
সে চলে গেছে বলে কি গো
- Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)
যাবার বেলায় মিনতি আমার
- Sub Title: ডাক দিও গো সাঁঝের ছায়ে সাঙ্গোপনে
বাংলা
English