গানগুলি মোর, আহত পাখীর সম
লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।।
বাণ-বেঁধা মোর গানের পাখীরেতুলে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার
সুন্দর অনুপম।।তারা সুখের পাখায় উড়িতেছিল গো নভে,
তবনয়ন-শায়কে বিঁধিলে তাহাদের কবে।মৃত্যু আহত কন্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ার,
মরণ বিষাদে অমৃতের স্বাদ
আনিলে নিষাদ মম।।
গানগুলি মোর আহত পাখীর সম
- Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 87
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
- Sub Title: যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে॥
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: লাজে-বাধো-বাধো বোল
ও কে চলিছে বন-পথে
- Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্
চক্র সুদর্শন ছোড়কে মোহন
- Sub Title: ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
আজি চৈতী হাওয়ার মাতন লাগে
- Sub Title: তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
- Sub Title: শাশুড়ি কি হয় গো
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
- Sub Title: ধীরে চল গোরী ধীরে ধীরে
খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া
- Sub Title: আও মন-মে প্রেম-সাথি আজ রজনী গাও প্রেম-পিয়া
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
পিউ পিউ বোলে পাপিয়া
- Sub Title: পাপিয়া পিউ পিউ বোলে
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
বাংলা
English