ঐ কাজল-কালো চোখ
আদি কবির আদি রসের
যেন দু’টি শ্লোক।ঐ কাজল-কালো চোখ।।
পুষ্প-লতার পত্র-পুটে
দু’টি কুসুম আছে ফুটে
সেই আলোকে রেঙে ওঠে
বনের গহন লোক (গো)
আমার মনের গহন লোক।।রূপের সায়র সাঁতরে বেড়ায়
পানকৌড়ি পাখি
ঐ কাজল-কালো আঁখি।
মদির আঁখির নীল পেয়ালায়
শারাব বিলাও নাকি,
মদালসা সাকি!তারার মতো তন্দ্রাহারা
তোমার দুটি আঁখি-তারা
আমার চোখে চেয়ে চেয়ে
অশ্রু-সজল হোক।।
ঐ কাজল-কালো চোখ
- Sub Title: আদি কবির আদি রসের
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 90
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পিউ পিউ বিরহী পাপিয়া বোলে
- Sub Title: কৃষ্ণচূড়া বনে ফাগুন সমীরণে
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
নদী এই মিনতি তোমার কাছে
- Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
- Sub Title: যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ
- Sub Title: তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ
তুমি যদি রাধা হতে শ্যাম
- Sub Title: আমারি মতন দিবস-নিশি
পিয়াসী প্রাণ তারে চায়
- Sub Title: এনে দে তায়
শিউলি-তলায় ভোরবেলায়
- Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা
ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা
- Sub Title: কী হবে কুড়ায়ে এ ছিন্ন মালা
নিশীথ হয়ে আসে ভোর
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
- Sub Title: বোঝালে বোঝে না এক ভাই কানা আর এক ভাই অন্ধ
উতল হল শান্ত আকাশ তোমার কলগীতে
- Sub Title: তোমার কলগীতে
বাংলা
English