ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
এল আবার দুসরা ঈদ।
কোরবানি দে কোরবানী দে,শোন খোদার ফরমান তাকীদ।।
এমনি দিনে কোরবানী দেন
পুত্রে হজরত ইবরাহিম,
তেমনি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহীদ।।মনের মাঝে পশু যে তোর
আজকে তারে কর জবেহ,
পুল্সরাতের পুল হতে পার
নিয়ে রাখ আগাম রশিদ।।গলায় গলায় মিল রে সবে
ভুলে যা ঘরোয়া বিবাদ,
শিরনি দে তুই শিরীন জবান
তশ্তরীতে প্রেম মফিদ।।মিলনের আরফাত ময়দান
হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব
এক হলে সব মুসলিমে।
বাজবে আবার নূতন করে
দীন-ই ডঙ্কা, হয় উমীদ।।
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
- Sub Title: এল আবার দুসরা ঈদ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 106
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর
- Sub Title: আস্লে প্রাতে পুষ্পচোর
রুমু রুম্ ঝুম্
- Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
শাদী মোবারকবাদী শাদী মোবারক
- Sub Title: দেয় মোবারক-বাদ আলম রসুলে-পাক আল্লা হক
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
- Sub Title: দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি
চোখের নেশার ভালোবাসা
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
এল শ্যামল কিশোর
- Sub Title: তমাল-ডালে বাঁধো ঝুলনা
নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
- Sub Title: সুঠাম মনোহর মধুর ভঙ্গে
কত সে জনম কত সে লোক
- Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
- Sub Title: সুন্দর শ্যাম হে
না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল
- Sub Title: ঝুমকো-জবার ফুল
ঊষা এল চুপি চুপি
- Sub Title: চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে॥
চমকে চমকে ধীর ভীরু পায়
- Sub Title: পল্লী-বালিকা বন-পথে যায়
বাংলা
English