নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
সুঠাম মনোহর মধুর ভঙ্গে
ঘিরি’ সে চরণ ঘুরিছে অগণনগ্রহ-তারা গোপী সম রঙ্গে॥
হেরিয়া তাহারি নৃত্যের হিল্লোল
পবন উন্মন সাগরে জাগে দোল
সে নাচে বিবশ নিশীথ দিবস্
জাগে হিন্দোল আলো-আঁধার তরঙ্গে
মধুর রঙ্গে॥সে নাচে বৃষ্টি হয় কোটি সৃষ্টি
নির্ঝর সম ঝরে ছন্দ
সে নাচ হেরিয়া বন্ধন টুটে গো
জাগে অনন্ত আনন্দ।ষড় ঋতু ঘুরে’ ঘুরে’ হেরে সেই নৃত্য
প্রেমাবেশে মাতোয়ারা নিখিলের চিত্ত
তাই এ ত্রিভুবন হলো না রে পুরাতন
পেল চির-যৌবন নাচি’ তারি’ সঙ্গে
মধুর ভঙ্গে॥-শিল্পী: ধরিত্রী মুখার্জী
TWIN FT. 4745
নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
- Sub Title: সুঠাম মনোহর মধুর ভঙ্গে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 91
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আল্লাজী আল্লাজী রহম কর তুমি যে রহমান
- Sub Title: দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে আমার প্রাণ
ভারতের দুই নয়ন তারা হিন্দু-মুসলমান
- Sub Title: দেশ জননীর সমান প্রিয় যুগল সন্তান
নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
- Sub Title: বাজিল ঘুমের মাঝে সজল মধুর
পথ চলিতে যদি চকিতে
- Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি
- Sub Title: সদা কাঁপে ভীরু হিয়া রহি’ রহি’
জাগো অমৃত-পিয়াসি চিত
- Sub Title: আত্মা অনিরুদ্ধ
রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে
- Sub Title: বন-পথে যায় কে বালিকা
কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
- Sub Title: আমার সালাম পৌঁছে দিয়ো নবিজির রওজায়
আসল যখন ফুলের ফাগুন
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
- Sub Title: তুমি কান্না পাওয়াও কাননকে গো
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
বাংলা
English