"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

এল শ্যামল কিশোর
এল শ্যামল কিশোর
  • Sub Title: তমাল-ডালে বাঁধো ঝুলনা

এল শ্যামল কিশোর,
তমাল-ডালে বাঁধো ঝুলনা।
সুনীল শাড়ি পরো ব্রজ-নারী

পরো নব নীপ-মালা অতুলনা।
তমাল-ডালে বাঁধো ঝুলনা।।

ডাগর চোখে কাজল দিও,
আকাশি-রঙ পরো উত্তরীয়,
নব-ঘন-শ্যামের বসিয়া বামে
দুলে দুলে বোলো, ‘বঁধু, ভুলো না!’
তমাল-ডালে বাঁধো ঝুলনা।।

নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,
বৃষ্টির নূপুর বাজে টুপুর টুপুর।

বাদল-মেঘের তালে বাজিছে বেণু,
পাণ্ডুর হল শ্যাম মাখি কেয়া-রেণু,
বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায়
বোলো, ‘হে শ্যাম, এ বাঁধন খুলো না!’
তমাল-ডালে বাঁধো ঝুলনা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বেসুর বীণায় ব্যথার সুরে
বেসুর বীণায় ব্যথার সুরে

বেসুর বীণায় ব্যথার সুরে

  • Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্‌ব গো

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated