পউষ এলো গো!
পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে।
ঐ যে এলো গো-কুজঝটিকার ঘোমটা-পরা দিগন্তরে দাঁড়ায়ে।।
সে এলো আর পাতায় পাতায় হায়
বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়,
অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায়
পথ-চাওয়া দীপ সন্ধ্যা-তারায় হারায়ে।।পউষ এলো গো-
এক বছরের শ্রান্তি পথের, কালের আয়ু-ক্ষয়,
পাকা ধানের বিদায়-ঋতু, নতুন আসার ভয়।
পউষ এলো গো! পউষ এলো-
শুক্নো নিশাস, কাঁদন ভারাতুর
বিদায়-ক্ষণের (আ-হা) ভাঙা গলার সুর-
‘ওঠ পথিক! যাবে অনেক দূর
কালো চোখের করুণ চাওয়া ছাড়ায়ে।।’
পউষ এলো গো
- Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 82
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: ঝরায়ে দোলন-চাপা বকুল
তোমার বিনা-তারের গীতি
- Sub Title: বাজে আমার বীণা-তারে
যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
- Sub Title: আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে॥
বাজল কি রে ভোরের সানাই
- Sub Title: নিদ্-মহলার আঁধার-পুরে
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
(ওরে) ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে
- Sub Title: (দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে
ওগো মা ফাতেমা ছুটে আয়
- Sub Title: দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী
বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
- Sub Title: এক জনমের নহে
দোপাটি লো, লো করবী
- Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
- Sub Title: মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে॥
আজি দোল-ফাগুনের দোল লেগেছে
- Sub Title: আমের বউলে দোলন-চাঁপায়
বাংলা
English