আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি।
আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি।।আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি।।আমি এই জলেরই আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি।।আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি,
আমার তারির নাম ভাই জপমালা, তারেই কেঁদে ডাকি!
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি।।এ নদীর জলও শুকায় রে ভাই সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথার কিরে?
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী।।চোখের চাতক গ্রন্থে “আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি” এই লাইনে ‘সাম্পান’ শব্দের স্থলে ‘তরী’ লিখা হয়েছে। এছাড়া সব লাইন একই রয়েছে।
আমার ‘সাম্পান’ যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 107
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
- Sub Title: পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
- Sub Title: দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
শ্রীকৃষ্ণরূপের করো ধ্যান অনুক্ষণ
- Sub Title: হবে নিমেষে সংসার-কালীয় দমন॥
একি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী
নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া
- Sub Title: পরান-পিয়া
পানসে জোছনাতে কে চলো গো
- Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
আজি মনে মনে লাগে হোরী
- Sub Title: আজি বনে বনে জাগে হোরী
ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
- Sub Title: ফুল-শয্যা বাসি হল বঁধু না এল
মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে
- Sub Title: বুলবুলিরা গেয়ে মক্কার গুলবাগে
বাংলা
English