"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

বাজল কি রে ভোরের সানাই
বাজল কি রে ভোরের সানাই
  • Sub Title: নিদ্-মহলার আঁধার-পুরে

বাজ্ল কি রে ভোরের সানাই
নিদ্-মহলার আঁধার-পুরে
শুন্ছি আজান গগন-তলে

আঁধার-রাতের মিনার-চূড়ে॥

সরাই-খানার্ যাত্রীরা কি
‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখী
গুলিস্তানে চল্ল উড়ে’॥

তীর্থ-পথিক দেশ-বিদেশের
আর্ফাতে আজ জুট্ল কি ফের,
‘লা শরীক আল্লাহু’ মন্ত্রের
নাম্ল কি বান পাহাড় ‘তূরে’॥

আজকে আবার কা’বার পথে
ভিড় জমেছে প্রভাত হ’তে
নামল কি ফের্ হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে॥

আবার ‘খালেদ’ ‘তারেক’ ‘মুসা’
আনল কি খুন-রঙীন ভূষা,
আস্ল ছুটে’ হাসীন ঊষা
নও-বেলালের শিঁরিন সুরে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফাগুন ফুরাবে যবে
ফাগুন ফুরাবে যবে

ফাগুন ফুরাবে যবে

  • Sub Title: উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
এ কি অপরূপ যুগল-মিলন
এ কি অপরূপ যুগল-মিলন

এ কি অপরূপ যুগল-মিলন

  • Sub Title: বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে॥
নতুন নেশার আমার এ মদ
নতুন নেশার আমার এ মদ

নতুন নেশার আমার এ মদ

  • Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated