আজি দোল-ফাগুনের দোল লেগেছে
আমের বউলে দোলন-চাঁপায়।
মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে মউ পিয়ে যায়।শ্যামল পাতার কোলে কোলে
আবির-রাঙা কুসুম দোলে,
দোয়েল শ্যামা লহর তোলে
কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়।।বন-গোপিনী ফুল ছুঁড়ে ঐ
খেলে হোরি দখিন-বায়ে,
হলদে পাখি দোদুল্ দুলে
সোনাল শাখায় আদুল গায়ে।ভাঁট-ফুলের এ নাট-দেউলে
রঙিন প্রজাপতি দুলে,
মন ছুটে যায় দূর গোকুলে
বৃন্দাবনে প্রেম-যমুনায়।।এটি এই গ্রন্থের ৬৩ নং গান। একই গান ১৮ নং এ ও দেওয়া আছে। তাই ১৮তম গানটি বাদ দেওয়া হলো।
আজি দোল-ফাগুনের দোল লেগেছে
- Sub Title: আমের বউলে দোলন-চাঁপায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 91
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
- Sub Title: যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে॥
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
- Sub Title: ওই পাহাড়ের ঝর্না আমি ঘরে নাহি রই গো
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে
- Sub Title: বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা
সাপুড়িয়া রে! বাজাও বাজাও
- Sub Title: সাপ-খেলানোর বাঁশি!
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
- Sub Title: দেখি তোমায় দূরে থেকে
হেরা হতে হেলে দুলে নূরানী তনু
- Sub Title: নূরানি তনু ও কে আসে হায়!
আধো ধরণী আলো আধো আঁধার
- Sub Title: কে জানে দুখ-নিশি পোহাল কার
শুকাল মিলন-মালা আমি তবে যাই
- Sub Title: কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
মন নিয়ে আমি লুকোচুরি-খেলা খেলি প্রিয়ে
- Sub Title: স্ত্রী ধরিতে পারি না পেতে তাই প্রেম-ফাঁদ
বাংলা
English