"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

পানসে জোছনাতে কে চলো গো
পানসে জোছনাতে কে চলো গো
  • Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে

পানসে জোছনাতে কে চলো গো পানসী বেয়ে।
ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে।।
মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি,

উজান বেয়ে চলো তুমি কি তার চোখে চেয়ে।।

ও-পারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়।
ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লি-বধূর প্রায়;
ও-পারে ধুধু বালুচর যেন নদীর আঁচল লুটায়।
ছাড়ি এ-সুখবাস চলেছ কোথায় গো নেয়ে।।

নদীর দু-তীরে টানে বেতস-লতা উত্তরীয়,
চমকি উঠি চখি ডাকে মুহু মুহু ‘কিও!’
চকোরী চাঁদে ভুলি চাহে তব মুখ পানে,
কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিও।’
তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঝোড়ো গান
ঝোড়ো গান

ঝোড়ো গান

  • Sub Title: ও দাদা শ্যাম!
প্রণমি তোমায় বন-দেবতা
প্রণমি তোমায় বন-দেবতা

প্রণমি তোমায় বন-দেবতা

  • Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে

এল এল রে বৈশাখী ঝড় এল এল রে

  • Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated