"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আমরা পানের নেশার পাগল
আমরা পানের নেশার পাগল
  • Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ

আমরা পানের নেশার পাগল, লাল শারাবে ভর্ গেলাস
পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ।।
চাঁদ পিয়ালায় রবির কিরণ

ঢালার মতো শারাব ঢাল,
ছায় না যেন দিনের আনন
কস্তুরী-কেশ খোঁপার ফাঁস।।
শারাবখানার সদর-ঘরে
ব’স খানিক ধর্মাধিপ,
এই আনন্দ-ধারায় নেয়ে
নাও ধুয়ে সব পাপের রাশ।।
মোমের বাতির মতো, সুফি,
কেঁদে গলাও আপনাকে!
এই বিষাদ এই ব্যথার পারে
দাও আনন্দ ভর্-আকাশ।।
নতুন দিনের বধূ যদি আসে তোমার, খোশ-নসীব!
যৌতুক তায় দিয়ো লিখে হাফিজের এই প্রেম-বিলাস।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু

  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
তোমার আঁখির মত আকাশের দুটি তারা
তোমার আঁখির মত আকাশের দুটি তারা

তোমার আঁখির মত আকাশের দুটি তারা

  • Sub Title: চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated