"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
  • Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে

ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে।
সেথা ধরবে বসন-চোরা ভূতে
পারবিনে আর পালাতে।

-কদম-তলাতে।।

সে ধরলে কি আর রক্ষে আছে,
তোর বসন গিয়ে উঠবে গাছে,
ওলো গোবর্ধন-গিরি-ধারী সে
পারবিনে তায় টলাতে।
-কদম-তলাতে।।

দেখতে পেলে ব্রজবালা
ঘট কেড়ে সে ঘটায় জ্বালা,
ওলো নিজেই গলে জল হবি তুই
পারবিনে তায় গলাতে।
-কদম-তলাতে।।

ঠেলে ফেলে অগাধ নীরে
সে হাসে লো দাঁড়িয়ে তীরে,
শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে
দোলায় নাগর-দোলাতে।
-কদম-তলাতে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওগো মা ফাতেমা ছুটে আয়
ওগো মা ফাতেমা ছুটে আয়

ওগো মা ফাতেমা ছুটে আয়

  • Sub Title: দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated