চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে।।
হেরিছে রজনী- রজনী জাগিয়া,চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে।।না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী,
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে।।
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
- Sub Title: ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 100
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
- Sub Title: মোরে কাঁদায় নিতি
বরষা ঐ এল বরষা
- Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
বন্ধু পথ চেয়ে চেয়ে
- Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কিরে তোর কণ্ঠেরি গান (ওরে) এমন মধুর লাগে॥
অকূল তুফানে নাইয়া কর পার
- Sub Title: পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি
হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে
- Sub Title: রিনিঠিনি কলস-কাঁকনে কী কথা বলে
ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
- Sub Title: যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥
মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার
- Sub Title: আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ
বাংলা
English