"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

স্বপ্নে দেখেছি ভারত-জননী
স্বপ্নে দেখেছি ভারত-জননী
  • Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী

স্বপ্নে দেখেছি ভারত-জননী
তুই যেন রাজরাজেশ্বরী।
নবীন ভারত! নবীন ভারত!

স্তব-গান ওঠে ভুবন ভরি।।

শস্যে ফসলে ডেকেছে মা বান,
মাঠে ও খামারে ধরে নাকো ধান,
মুখভরা হাসি, হসিভরা প্রাণ,
নদী ভরা যেন পণ্যতরী।।

পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে
সুস্থ সবল আদুল গায়ে,
মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে
কল-গীতে দিক মুখর করি।।

ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি
ধরার ক্লান্ত অসুর-শক্তি
এসেছে শিখিতে প্রেম ও ভক্তি
নব-ভারতের চরণ ধরি’।।
তব প্রেমে তর শুভ ইঙ্গিতে
অভাব যেন মা নাই পৃথিবীতে,
স্বর্গ নামিয়া এসেছে মাটিতে,
শুধু আনন্দ পড়িছে ঝরি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এ কি অপরূপ রূপের কুমার
এ কি অপরূপ রূপের কুমার

এ কি অপরূপ রূপের কুমার

  • Sub Title: তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে॥
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

  • Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
সৃজন ভোরে প্রভু মোরে
সৃজন ভোরে প্রভু মোরে

সৃজন ভোরে প্রভু মোরে

  • Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated