এত জল ও-কাজল চোখে
পাষানী, আনলে বলো কে।
টলমল জল-মোতির মালাদুলিছে ঝালর-পলকে।।
দিল কি পূব্-হাওয়াতে দোল্,
বুকে কি বিঁধিল কেয়া?
কাঁদিয়া কুটিলে গগন
এলায়ে ঝামর-অলকে।।চলিতে পৈঁচি কি হাতের
বাঁধিল বৈচি-কাঁটাতে?
ছাড়াতে কাঁচুলির কাঁটা
বিঁধিল হিয়ার ফলকে।।যে দিনে মোর দেওা-মালা
ছিঁড়িলে আনমনে সখি,
জড়াল জুই-কুসুমি-হার
বেণীতে সেদিন ওলো কে।।যে-পথে নীর ভরণে যাও
বসে রই সেই পথ-পাশে,
দেখি, নিত্ কার পানে চাহি
কলসির সলিল ছলকে।।মুকুলী মন সেধে সেধে
কেবলি ফিরিনু কেঁদে,
সরসীর ঢেউ পলায় ছুটি’
না ছুঁতেই নলিন্-নোলকে।।বুকে তোর সাত সাগরের জল,
পিপাসা মিট্ল না কবি,
ফটিক-জল! জল খুঁজিস যেথায়
কেবলি তড়িৎ ঝলকে।।
এত জল ও কাজল চোখে
- Sub Title: পাষানী আনলে বলো কে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 105
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল
- Sub Title: ঝুমকো-জবার ফুল
মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে
- Sub Title: চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥
পথহারা পাখী কেঁদে ফিরে একা
- Sub Title: আমার জীবনে শুধু আঁধারের লেখা॥
আরক্ত কিংশুক কাঁপে মালতীর বক্ষ ভরি
- Sub Title: চন্দ্রের অমৃত-স্পর্শে উঠিতেছে শিহরি শিহরি
তোমার হাতের সোনার রাখি
- Sub Title: আমার হাতে পরালে
আঁখি তোলো দানো করুণা
- Sub Title: ওগো অরুণা!
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
শ্মশান-কালীর নাম শুনে রে
- Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
ফুরাবে না এই মালা গাঁথা মোর
- Sub Title: ফুরাবে না এই ফুল
চল সখি জল নিতে চল ত্বরিতে
- Sub Title: শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
- Sub Title: এখনো ফোটেনি তারা
বাংলা
English