আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি
কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।আমার বাবা স্বর্গে থাক আর নরকে তলিয়ে থাক
তোমার তাতে কী আসে যায় তুমি কেন গলাও নাক
সে মুক্তি মোক্ষ পাক বা না পাক
বুঝবে জগৎস্বামী।কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।।
নিজের মুক্তিরই খবর নাই কী হবে পরলোকে
তোমায় পরের আত্মার মুক্তি দেয়ার এজেন্সিটা দিলো কে?
কেন স্বর্গের টিকিট বেচে ব্ল্যাকে
করো যজমানকে নরকগামী?
কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।।যার পঞ্চভৌতিক দেহই নাই সে কেমন করে পিণ্ডি খায়
আবার পিণ্ডি খেয়েই স্বর্গ পেলে কর্মফলটা কোথায় যায়?
নকুল বলে গা জ্বলে যায়
দেখে এসব ভণ্ডামী।।
আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি
- Sub Title: কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 47
বাউল গান এর নতুন প্রবন্ধ
পিরিতের বিষম জ্বালা
- Sub Title: করছে না যেজন সেই ভালা
সোনার বাংলার ঘরে ঘরে
- Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি
- Sub Title: সই গো রজনী হইল ভোর
তোরা জেনে শুনে ঠকিস না
- Sub Title: ভাণ্ডারীর তরীকা মতে কাজ না কইরা ছাড়িস না
কপাল পোড়া মনে মরে মাইল গো
- Sub Title: কিসে কি যে মনে করে স্বাধীন নাহি হয় গো
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
মিছা ভব মাঝে এসে
- Sub Title: নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা
টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ
- Sub Title: বিয়ে বাড়ী ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ
নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে
- Sub Title: শ্যাম প্রেম-জ্বালা কেনে দাও বারে বার
দিন কাটালাম তোমারে ভাবিয়া
- Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ
তরুমূলে শ্যামরূপ হেরিলাম অরুমূলে
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
তার ঘরে থাকা বিষম দায়
- Sub Title: প্রেমের বাতাস লাগলোরে যার গায়
বাংলা
English