সোনার বাংলার ঘরে ঘরে
সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
আনন্দে হাসিয়া চলিয়া পড়ে।।পেয়ে স্বাধীনতা হাসে তরুলতা
বাঙালির মনোব্যথা গেল দূরে
অবিচার অনাচার এ দেশে চলবে না আর
ঘুচিল আঁধার একেবারে।।ন্যায্য দাবি আমাদের দল আসিল জল্লাদের
কত মা বইনের ইজ্জত মারে
যত দুঃখ দিলো কী বলিব বলো
দ্বিগুণ জ্বালাইল বাংলার মীরজাফরে।।মোল্লা-মুন্সি বাংলার ধর্মের দোকানদার
তাদের কথা চমৎকার মনে পড়ে
বাংলার দুর্দিনে নায়েবে রাসুলগণে
শত্রুর সমর্থনে অস্ত্র ধরে।।লুটের মাল পাইয়া লুটের গরু খাইয়া
লম্বা তসবি লইয়া খতম পড়ে
জালিম যাতে বেঁচে রয় জুলুম যাতে আরো হয়
এই বিষয় খোদার কাছে মোনাজাত করে।।খুন খারাবি লুটতরাজ জুলুমবাজি যত কাজ
এবার আলেম সমাজ অনেকে করে
মা বইনের ইজ্জত মারা কোলের শিশু হত্যা করা
এই কি ইসলামের ধারা দেখো বিচারে।।দালাল রাজাকার বদর মোজাহিদ আর
হয়ে গেল ছারখার একেবারে
বাঙালি হাসে- তারা মরে ত্রাসে
করিম কয় কর্মদোষে পড়িল ফেরে।।অগ্রন্থিত গান-১৫
সোনার বাংলার ঘরে ঘরে
- Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 97
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুন গো সই ঐ বাজে গো বাঁশি
- Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি
আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই
- Sub Title: পরাণ গেলে গৈ (বন্ধু গেলেগৈ)
তুজে নাজুকে আজলনে
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
দহে দহে মন মোর
- Sub Title: জলে শান্ত নহে কিন্তু বাড়ে দ্বিগুণ যাতনা
তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ
- Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
আরে দেখিলাম রে বন্ধু!
- Sub Title: জিগরের চান্দ দেখিলাম রে
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
- Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
একি শুনি ভবে নাই আমার মাওলাধন
- Sub Title: রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন
আঁখি ঠারে মন হরিয়ে
- Sub Title: প্রেমসুরা দানে আমা, মাস্তানা বানাইলরে
বায়ু মাটি জলানল ধরণী
- Sub Title: মানব আঁকারে সব আছয়ে প্রকাশ
সেব মাওলানার চরণ
- Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন
তোরা দোষিও না গো আমারে
- Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী
বাংলা
English