"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাথায় টিকলি গলায় মালা
  • Sub Title: মাজায় বিছা হাতে বালা

মাথায় টিকলি গলায় মালা
মাজায় বিছা হাতে বালা
আমি বুঝি না ক্যান যায় না তবু গয়না পরার আশা

কেন ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।

আগে পুরুষকে বানাইয়া স্রষ্টা হাত পাকাইয়া
নারীকে করেছেন সৃষ্টি সকল যাদু দিয়া
ওই মন ভোলানো-চোখ জুড়ানো কোমল তনু খাসা।

তবু কেন ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।।

সরস্বতী-লক্ষ্মী-কালী-মাতা দশভূজা
দেবীর নামে ঘরে ঘরে হচ্ছে নারীপূজা
দেখ কৃষ্ণের আগে রাধা নামটি পুরাণেরও ভাষা।

তবু কেন ভালো কানটা ছিদ্র কইরা পরেছো কানপাশা
দিদি পরেছো কানপাশা।।

ছিদ্র করা হইতো যদি বিধির বিধান
গর্ভে থাকতেই ফুটাইয়া দিতো নাক আর কান
তবে কেন স্রষ্টার নিখুঁত সৃষ্টি নিয়া করো রঙ-তামাশা।

ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।।

নকুল বলে ভবে এসে হায় অবলা নারী
সংগ্রহ করেছো তুচ্ছ আলতা-পাউডার-শাড়ি
এসব থাকবে পড়ে বাঁধবে যখন শ্মশান ঘাটে বাসা।

থাকবে পড়ে বাঁধবে যখন কবরখানায় বাসা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

কিসের ভাবনা ভাব হাসন রাজা

  • Sub Title: দিন তো গেল তুর গইয়ে
রাধারমণ দত্ত

কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়

  • Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
রাধারমণ দত্ত

তরুতলে বাঁশি কে বাজায় গো

  • Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
মাইজভাণ্ডারী গান

বল অহে সখিগণ করি কি

  • Sub Title: দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়
দুর্বিন শাহ

পিরিতে করিল দেশান্তরী

  • Sub Title: হলেম ভিখারি
এ কি তোমার মানের সময় সমুখে বসন্ত

এ কি তোমার মানের সময় সমুখে বসন্ত

  • Sub Title: এ কি তোমার মানের সময় ? সমুখে বসন্ত !
মাইজভাণ্ডারী গান

চল গেই জু তেগে বিজলি

  • Sub Title: তুরে ছিনা জ্বল গেয়া হায় দিল কিয়া হায় পাড়
রাধারমণ দত্ত

কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে

  • Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
রাধারমণ দত্ত

মোহনমুরালী কোন বনে বাজিল

  • Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

  • Sub Title: বাজিবে মলিন মরম তলে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated