নিজে হইয়া কলির বান্দর
পরের মাইয়া খোঁজো সুন্দর
বন্ধু আগে নিজের অন্দরসুন্দর করে লও
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।তুমি চাও বউ তোমার ঘরে
আসুক রূপে আলো করে
নিজের চেহারাখানা আয়নায়
দ্যাখো আগে ভালো করে
তুমি হয়ে চরিত্রহীন অতি
বউটা চাও সাধ্বী সতী
প্রশ্ন করো নিজের প্রতি
তুমি কি অসৎ নও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।।নিজে তুমি হলে ভালো
হোক না মেয়ে যতই কালো
জ্বালাবে জ্বালাবেই জেনো
তোমার আঁধার ঘরে আলো
কুসুমে কীটের বাসা
কয়লাতে হীরে ঠাসা
মাকাল যে সর্বনাশা
সুন্দর কারে কও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।———–
নকুল কুমার বিশ্বাস
১৯/০৬/২০০০
মিরপুর, ঢাকা
নিজে হইয়া কলির বান্দর পরের মাইয়া খোঁজো সুন্দর
- Sub Title: পরের মাইয়া খোঁজো সুন্দর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 51
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে
- Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে
শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে
- Sub Title: আত্মা ইন্দ্ৰিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে চি
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
মাইয়া কি তায় চিনলে না রে মন
- Sub Title: মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ চি
আল্লার ভেদ জানিত নবী মোস্তফায়
- Sub Title: আলীয়ে চিনিত নবী, আর চিনিত ফাতেমায়
কি দোষ করিলাম কার
- Sub Title: বিনা দোষে দোষী করি কেন করে জ্বালাতন
যাব না আর জলে সই গো
- Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ
- Sub Title: তুমি বিনে প্রাণাসন সদা আমার তমময়
গরিবের কী মান-অপমান দুনিয়ায়
- Sub Title: গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায়
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
বাংলা
English