পিরিতে করিল দেশান্তরী
হলেম ভিখারি
মান কুলমান ত্যাজ্য করে
ঘুরি কত দ্বারে দ্বারে
কলঙ্ক হইয়াছে জগৎ জুড়ি।।বুঝি আমার কর্মদোষে
মজিয়া প্রেম-উল্লাসে
নতুন বয়সে গলে দিলাম দড়ি
আষাঢ় মাসে মদনজ্বালা
সহিতে নারি অবলা
প্রাণের কালা কেন গেল ছাড়ি।।শোনো বলি গো প্রাণ ললিতে
আমার লেখা নিয়া হাতে
যাও না চলি ওই মথুরাপুরী
আমার লেখা হাতে দিয়া
কইও তারে বুঝাইয়া
প্রেমজ্বালাতে মরিল কিশোরী।।বন্ধু না দেশে আসিলে
তোরা সব সখি মিলে
এ দুঃখিনীর গলে দিও ছুরি
নইলে যমুনায় ফেলো
জিয়ন হতে মরণ ভালো
এ দুর্বিন শাহ যাবে নিজ বাড়ি।।
পিরিতে করিল দেশান্তরী
- Sub Title: হলেম ভিখারি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 128
বাউল গান এর নতুন প্রবন্ধ
জানিয়া পার কর
- Sub Title: দয়াল গুরুজী-
বুক ভরা দুঃখ লইয়া
- Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
মনের আনন্দে ব্রজধামে চল রে ভাই
- Sub Title: শ্ৰীকৃষ্ণ চৈতন্যনাম পথেরি সম্বল রে
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
- Sub Title: কোন দেশেতে যাই
কেয়া কহোঁ তওছিপে হযরত
- Sub Title: হো বয়াঁ কেউ কর্ ফজিলত গাউসে মাইজভাণ্ডার কী
আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়
- Sub Title: মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া
- Sub Title: ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
আশেকের রাস্তা সোজা
- Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে
নাগর জিজ্ঞাসি তোমারে
- Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
বাংলা
English