"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

হে ব্রাহ্মণ্যবাদ থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
  • Sub Title: থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার

হে ব্রাহ্মণ্যবাদ
থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়

ভাঙিবে যতো মঠের চূড়া-মন্দির দেউল-ভজনালয়ের দ্বার
থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার।

চণ্ডাল-মুচি ছুঁইলে মন্দির পূজা হয় অশুদ্ধ
শিখায়নি তো কৃষ্ণ-গোরা-নানক-কবীর-বুদ্ধ
হয়ে ছুঁৎ মার্গে উদ্বুদ্ধ
যদি কারেও দাও ঘৃণার থুৎকার।

তবে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।

বিষ্ঠার উপরে মাছি পড়িয়া আবার ভাতে দেয় মুখ
সে ভাত খাও পবিত্র ভেবে তাতে নাই কোনো দুখ্‌
যায় শুদ্র ছুঁলে জাত সবটুক
করো বন্ধ এমন শাস্ত্রের প্রচার।

নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।

ঋষি-মনীষী যুগে-যুগে তাই শিখিয়ে গেছেন ভাই
\’সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই\’
এই মানুষেই আছে ব্রজের কানাই
যদি লঙ্ঘন করো মানবাধিকার
তবে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।

কামার-কুমার-ব্রাহ্মণাদি সকলেই সমান
ঈশ্বর সহে না ধর্মের গ্লানি মানবতার অপমান
তাই নকুল কয় গাও সাম্যের গান
ত্যাগ করো জাতের অহঙ্কার।

নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড

  • Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড
মাইজভাণ্ডারী গান

দ্বারেতে ভিখারীর আগমন

  • Sub Title: দ্বারেতে ভিখারীর আগমন
রাধারমণ দত্ত

আর তো সময় নাই গো সখী

  • Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
দুর্বিন শাহ

বিনা দোষে দোষী রে শ্যাম

  • Sub Title: তুমি বানাইলে আমারে
শাহ আব্দুল করিম

বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই

  • Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
রাধারমণ দত্ত

কৃপা কইরে আইস আসরে গৌরমণি

  • Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
মাইজভাণ্ডারী গান

ত্বরিকত কি পন্থ বহুত কঠিন

  • Sub Title: গুরু সঙ্গী বিনে এ কঠিন পন্থে, কভু নাহি চলনা জী
রাধারমণ দত্ত

যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া

  • Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
শাহ আব্দুল করিম

ও মন খুঁজলে না রে মন দেখলে না রে

  • Sub Title: হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে
মাইজভাণ্ডারী গান

রূপ মেঁ আপনে থে সাগর

  • Sub Title: হার রঙ্গকা নেকলি মৌজিঁ জাহের কি ছব্ আলম কো
রাধারমণ দত্ত

চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই

  • Sub Title: চিন্তা রোগের ঔষধ নাই ধু

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated