বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।।স্বাধীন হবে সুখে রবে বাংলা মায়ের সন্তান
এর জন্যে দিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ।।কত নারী হলো স্বামীহারা ঝরে চোখের জল
পুত্রহারা হয়ে কত মা হলেন পাগল।।শোষিত বাঙালি আর ভুলবে না কখন
এই দেশে শাসনের নামে চলবে না শোষণ।।রক্তের বিনিময়ে এলো বাংলার স্বাধীনতা
ভুলিব না ভুলিবার নয় অন্তরের ব্যথা রে।।বাংলা মোদের জন্মভূমি রে বাংলা মোদের দেশ
বাংলা মায়ের সেবা করে হোক না জীবন শেষ।।রাখতে বাংলার স্বাধীনতা রাখতে বাংলার মান
ধন্য তারা দিল যারা দেশের জন্য প্রাণ।।বাংলার সার্বভৌমত্ব রাখতে যদি চাও
শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়াও।।স্বাধীন মাতৃভূমি মোদের স্বর্গ মনে করি
বাউল আবদুল করিম গায় স্বাধীন বাংলার জারি।।
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 118
বাউল গান এর নতুন প্রবন্ধ
পাই যদি প্রাণপতি
- Sub Title: প্রাণ সমর্পিয়ে তাঁনে প্রাণ স্থানে বসাইব
শোন বলি নিষ্ঠুর কালা
- Sub Title: তুই আমারে দিলে জ্বালা
ভবে নাইরে আপনজন
- Sub Title: পাইলাম নারে মনের মতন ধু
আলিমুল গাইব খোদা
- Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
বন্ধুগণ এবে বুঝ দমের আলামত
- Sub Title: দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত
কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
- Sub Title: তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা ধু
না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
- Sub Title: পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
- Sub Title: কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
ও প্ৰাণসখী ললিতে কি জন্য আসিলাম
- Sub Title: কেন বা মুই কুঞ্জে আইলাম বৃথা আমি বসিয়া রইলাম
কেন দেখা না দাও আমারে
- Sub Title: কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে
ওগো আল্লার ওলি শাহপরান
- Sub Title: দয়াল বলে ভক্ত সবাই
বাংলা
English