"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল

নব বসন্ত যৌবন পন্থে কাল জুদাই লাগেনা ভাল।
কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল।

দেখিয়ে কুঞ্জে ফুলের হাসি বিয়োগী বল বল মন উদাসী।
গাহিছে গান ধরিছে তান বসে কদম্ব তমাল ডাল।

আমারি মনে যত বেদনা, বিরহ পথে যে যাতনা।
বুঝাব কারে ভব মাজারে বুঝিবে কেবা আমারি হাল।

যুকায়ছে লায়লা থাকি জিন্দা, তারা মোরে না করিত নিন্দা।
বিরহ বাণী প্রেম রাগিণী গাহিত সুর মিলায়ে তাল।

ছনম তোমারি বিরহানলে, মন পরাণ সতত জ্বলে।
মরি পরাণে তোমা বিহনে বল কি হালে কাটাব কাল।

করিম বেদিল বিনীত কণ্ঠে, তব যুগলে চরণে লুণ্ঠে।
ধরি চরণ রাখ জীবন দেখায়ে তব নূরী জমাল।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

কেমনে পাইব তোমার দেখা

  • Sub Title: দেখা পাব আশা করে, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে
মাইজভাণ্ডারী গান

ওহে পাপী মন হৃদ মন্দিরে

  • Sub Title: ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ
শাহ আব্দুল করিম

দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো

  • Sub Title: কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো দীনবন্ধু রে
রাধারমণ দত্ত

কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও

  • Sub Title: নয়ানের সাধ মিটিলে তবে তুমি যাইও ধু
মাইজভাণ্ডারী গান

হাছি হো তোম হাছিনানে

  • Sub Title: হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো
রাধারমণ দত্ত

শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি

  • Sub Title: হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি
রাধারমণ দত্ত

চুপ করে আছিস মন কিবা শক্তিবলে

  • Sub Title: হরি বলে এখন তুমি ভেসে যাও প্ৰেম সলিলে ধু

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated