"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)

বাবাজান আমায় কর পার
আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
তুমি বিনে মুই পাপীর গো

অ-আমির ধন অন্য লক্ষ্য নাই আমার ॥

তুমি গেলা পর্দার আরে
আমি রইলাম ভব সাগরে, ভব কর্ণধার (২)
তুমি যদি তরায় না লও-রে
অ-আমির ধন তরায় লইবার সাধ্য কার ॥

চতুর্দিকে তোয়াই চাইলাম
কোন পন্থা নাহি পাইলাম, কর একাকার (২)
তোমার নামে পাড়ি দিলাম-রে
অ-আমির ধন সঁপি দিই জীবন আমার ॥

আমি তোমার অবোধ ছেলে
ঘাটে আইলাম সন্ধ্যা কালে, দয়া আপনার (২)
ঐ ছোট কালে প্রেম করিরে
অ-আমির ধন সাধন হইল না আমার ॥

কোরআনে শুইনাছি আমি
বিপদের বন্ধু তুমি, কররে উদ্ধার (২)
আমি যদি ডুবি মরি-রে
অ-আমির ধন কলঙ্ক হইবে তোমার ॥

তোমার পাক চরণ ধরি
হীন আলী আহম্মদ বলি,তৌহিদের কাণ্ডার (২)
ত্রিজগত বেড়াইয়া চাইলাম-রে
অ-আমির ধন অন্য বান্ধব নাই আমার ॥

লেখকঃ আলী আহম্মদ শাহ

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী
কবিয়াল রমেশ শীল

মিমের পর্দা উঠাইলে

  • Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন
রাধারমণ দত্ত

পিরিতি বিষম জ্বালা সয় না আমার গায়

  • Sub Title: কুল নিল গো শ্যামের বাঁশি প্ৰাণ নিল কালায়
মাইজভাণ্ডারী গান

খোদা সোহাগিয়া নবীজি ননাইয়া

  • Sub Title: গাউসে আজম প্রাণ প্রিয়া
কবিয়াল রমেশ শীল

মনে এদেশেতে প্রেমিক নাই

  • Sub Title: পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই
রাধারমণ দত্ত

বন্ধু, যদি যাও রে ছাড়ি

  • Sub Title: গলে দিমু কাটালি ছুরি
রাধারমণ দত্ত

যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া

  • Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
রাধারমণ দত্ত

আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে

  • Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
মাইজভাণ্ডারী গান

এসো আমার কুঞ্জবনে

  • Sub Title: তোমার জন্য রাখিয়াছি, দিল্ কমলে মধু ভরি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated