"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী।।
কই গো শ্যামে বাজায় বাঁশি শাশুড়ির ঘরে থাকি

ননদীর জ্বালায় মরি এখন সইমু কত জ্বালা গো সখী।।
ননদীয়ে বলাইন বধূ কদমতলে কিসের মধু
এখন কদমতলে নন্দের চিকন কালা গো সখী।।
পদের উপর পদ থুইয়া কদম্বে হেলান দিয়া
এখন বাজায় বাঁশি জয়রাধা বলিয়া গো সখী।।
কোন ঘাটে ভরিতাম জল সব সখীর মন চঞ্চল
এখন ভরাইন জল শানের বান্ধাইল ঘাটে গো সখী।।
কলসী ভরিয়া রাধে তুলিয়া লইয়া মাঝার কাঙ্কে
এখন ধীরে ধীরে চলছে রাজপথে গো সখী
গোসাই রাধারমণ বলে শোন গো শ্ৰীমতী রাধে
এখন তোমার প্ৰেমে বান্ধা চিরকাল গো সখী৷

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

ছোনাআন দেশে ছিল প্রসিদ্ধ

  • Sub Title: পবিত্র কাবার ঘরে তাঁহার আসন
দুর্বিন শাহ

পাগলের প্রেমবাজারে গেলে

  • Sub Title: কেউ আর ফিরে না
রাধারমণ দত্ত

ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না

  • Sub Title: ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদের আগুন জ্বালাই

  • Sub Title: কোথায় গেলা বাচা আব্দুল হাই!
রাধারমণ দত্ত

প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া

  • Sub Title: বন্ধু দেও আনিয়া রেসুবল বন্ধু দেও আনিয়া
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী

  • Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
আশেকের রাস্তা সোজা
আশেকের রাস্তা সোজা

আশেকের রাস্তা সোজা

  • Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে
হাসন রাজা

কুলে লও আমারে ভবের মায়া ছাড়িয়া

  • Sub Title: ভবের মায়া ছাড়িয়া
পুরান জেলখানা
পুরান জেলখানা

পুরান জেলখানা

  • Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা
রাধারমণ দত্ত

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated