"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন

মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন।
রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন।।

আহাম্মদে আহাদ পাওয়া
আহাম্মদে আহাদ হওয়া,
মনছুরে আনল হক কওয়া সেই কথার কারণ।।

দেখিবি সেই পর্দার ভিতরে,
গাউছুল আজম বিরাজ করে,
গুপ্ত খবর ব্যক্ত করে খেলে মওলা ধন।

ফানাফিল্লা গুলির চোটে,
সত্তর হাজার পর্দা ফাটে,
সচক্ষু ফুটে ভাগ্যে জুটে মওলার দরশন।

রমেশ কয় বাবা ভাণ্ডারী,
পর্দা উঠাও দয়া করি,
হেজবুল আকবরে পরি গেল এই জীবন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ও বিশাখা সই গো

  • Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
হাসন রাজা

আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়

  • Sub Title: আমি আমি বলি যে মাবুদই আল্লাহ হয়
মাইজভাণ্ডারী গান

ত্বরিকত কি পন্থ বহুত কঠিন

  • Sub Title: গুরু সঙ্গী বিনে এ কঠিন পন্থে, কভু নাহি চলনা জী
শাহ আব্দুল করিম

এসো প্রাণ খুলে মিলে সকলে

  • Sub Title: গাই রে বাংলার গুণগান
দুর্বিন শাহ

নবিজি, নবিজি, নবিজি

  • Sub Title: তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে
দুর্বিন শাহ

ধরিয়া কাসেমের গলে

  • Sub Title: সখিনা কাঁদিয়া বলে
শাহ আব্দুল করিম

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
শাহ আব্দুল করিম

শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো

  • Sub Title: পাগল মনে আমার লয় না ঘরবাড়ি
দুর্বিন শাহ

প্রাণবন্ধু নাই দেশে

  • Sub Title: রইল কোন বিদেশে
রাধারমণ দত্ত

কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে

  • Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
রাধারমণ দত্ত

মনের দুঃখে পরান যায় ফাটিয়া

  • Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
দুর্বিন শাহ

দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা

  • Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated