"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: (তোমার) কার্য-কর্ম্ম রীতি-নীতি, সব চলেছে আড়েঠারে

কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে।
(তোমার) কার্য-কর্ম্ম রীতি-নীতি, সব চলেছে আড়েঠারে ।।

যে চিনেছে মাওলা তোরে, পাপ-পূণ্য সে কি করে,
স্বর্গ কি নরকের কথা, সব রেখেছে ফাঁকে পরে ।।

আলহামদুর প্রশংসা যত, সব তোমারী স্বত্ত্বগত।
মুহাম্মদের কিবা অর্থ, ঐ নামে ডাকিলা কারে ।।

আপনে নৈরূপ বল, কার রূপে আদম হল ।
তুমি কোথা ছিলে যখন, ছজিদা করে সবে তারে ।।

তুমি স্রষ্টা তুমি সৃষ্টি, ভাল মন্দ তোমার দৃষ্টি।
রহমান হয়েছ তুমি, শয়তান বানাইলে কারে ।।

আমি করি যত দোষ, শয়তানেরে করি রোষ ।
সৰ্ব্বশক্তিমান তুমি, শয়তানে কি করতে পারে ।।

কোরান কেতাব নবী-অলী, একা সে সবেরে ঠেলি ।
কার বলে বায়াত্তরের, সংখ্যা নিল দুরাচারে ।।

রমণীয় আঁখি ঠারে, তুমি ডাক সকলেরে ।
উভয়ের মধ্যে তুমি, ভয় দেখাছ পুনঃ কারে ।।

দুইজনে হইলে রাজি, মিলতে বলে শ’রার কাজী ।
রাজি বিনা কেবা মিলে, পুনঃ কেন দোররা মারে ।।

ধরেছ দয়াল নাম, পুরাও সবের মনস্কাম ।
কেমন দয়াল তুমি, এত দুঃখ দেও আমারে।।

ছল্ চাতুরীর পর্দা খুলে, করিমেরে লওনা তুলে।
ত্রিজগত ঘুরে আসি, ধরছি তোমায় মাইজভাণ্ডারে ।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে

  • Sub Title: তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
রাধারমণ দত্ত

বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে

  • Sub Title: নামি ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে
দুর্বিন শাহ

যাইও না রে বন্ধু, যাইও না

  • Sub Title: ভিন্ন বাসিও না
রাধারমণ দত্ত

ও কোন বনে গো কোন বনে

  • Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
কবিয়াল রমেশ শীল

নূরে খোদা জুদা নেহি

  • Sub Title: নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা
রাধারমণ দত্ত

আমার দেহতরী কে করলো গঠন

  • Sub Title: মেস্তরি কে চিননি রে মন ধু
দুর্বিন শাহ

তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া

  • Sub Title: মনে কি পড়ে না আমায়
দুর্বিন শাহ

পিরিতে করিল দেশান্তরী

  • Sub Title: হলেম ভিখারি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated