"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বিন দরশনে বাঁচি না

বাবাজি মাওলানা, মাওলাজির আয়না,
বিন দরশনে বাঁচি না।
বিরহ অনলে, সদা জ্বৈলে জ্বৈলে,

ভস্ম হৈয়াছি দেখ না।।

বিচ্ছেদ যাতনা, পরাণে সহে না,
একবার দেখা দেও না।
চরণ দেখায়ে, মেতে মজায়ে,
আজু পুনঃ ভুলে থেক না।।

সময় বসন্তে, রজনী প্রভাতে,
কুকিলের কুহু কুহু রোদনা।
কুসুম উপরে, ভ্রমরে গুঞ্জরে,
মনে হা-হাঙ্কারে ভাবনা।।

তবে বাজাই বাঁশি, করিলা উদাসী,
ঘরে পুনঃ রৈতে পারি না।
পুস্প শয্যা বিছাই, আছি পন্থ তাকাই,
কৃপা বিতরিয়া এসো না।।

আতরাঙ্গে মলি, মীমের ঘোমটা তুলি,
চন্দ্রমুখ খুলি বস না।
বাবাজী মাওলানা, পরাণে সহে না,
পুনরায় যাতনা দিওনা।।

হৃদ পুস্পবনে, তুমি অলি বিনে,
মধুকোষে করে দোলনা।
মকবুল জীবন, যায়ে অকারণ,
হৃদ মধুকোষে বস না।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

পাকি তুমি থাকি ছুরত

  • Sub Title: কলির পাপী উদ্ধারিতে, এলে ভাণ্ডারে মাওলা
মাইজভাণ্ডারী গান

আজ কেন রস সিন্ধু লহরিত

  • Sub Title: কেমন রসিক সেই, প্রেম তরীতে আরোহন
রাধারমণ দত্ত

কৃপা কইরে আইস আসরে গৌরমণি

  • Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
দুর্বিন শাহ

এই দেহ স্টিমার

  • Sub Title: নুর নবি প্যাসেঞ্জার
মাইজভাণ্ডারী গান

চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার

  • Sub Title: অবলা সরলা ধনী না জানি সাঁতার রে
দুর্বিন শাহ

সখি তোরা যাও গো

  • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
কবিয়াল রমেশ শীল

মুরশিদও নিদানের বন্ধু রে

  • Sub Title: এই দাসে রে কবুল করলানি
রাধারমণ দত্ত

প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে

  • Sub Title: রাধা বৈলে বাজল বাঁশি শ্যামের বাঁশি কি মোহিনী জানে চি
কবিয়াল রমেশ শীল

আর খটিস না ভূতের বেগার

  • Sub Title: তোর দিলের মাঝে ডুব দিয়া দেখ সাক্ষী তোর পরোয়ার দেগার
কবিয়াল রমেশ শীল

দয়াল বাবা ভাণ্ডারী সাজাইয়ে তরী

  • Sub Title: পাপীর তাপীর কারণ, মানব দেহ ধারণ, ভবতারণ হয়েছে
রাধারমণ দত্ত

আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না

  • Sub Title: কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িস না
দুর্বিন শাহ

মান কুলমান সব ছাড়িলাম

  • Sub Title: ওই যমুনায় যাইয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated