নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে।।আপে সাঁই নিরঞ্জন প্রেমেরই কারণ
নবিকে করলেন সৃজন আপনার নুরে
আপে পরোয়ারে আদর করে
দোস্ত বলে ডাকলেন যারে।।সেতারার ছিলেন সাজ হজরত আলী মাথার তাজ
দুই ইমাম কানের দুল-দুল ছিলেন দু-ধারে
মা জহুরা গলার হার ছিলেন কী বাহার
ছিলেন নবি আরশ-উপরে।।সাজরাতুল একিনে অতিশয় গোপনে
ছিলেন নবিজি ময়ুর-আকারে
সামনে আয়না ধরে পাক্ রাব্বানা
রুহুগণের সৃজন করে।।আওয়ালে আহাদ দুওমে আহাম্মদ
ছিয়মে মোহাম্মদ নামটি ধরে
আবদুল করিম বলে এ ভূমণ্ডলে
প্রকাশ হলেন নবি মক্কা শহরে।।
নবির ভেদ কে জানতে পারে
- Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 108
বাউল গান এর নতুন প্রবন্ধ
সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
- Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী
- Sub Title: ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার
মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন
- Sub Title: করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন
শুনহে মনভাই তুই বড় গোয়ার
- Sub Title: অমৃত ছাড়িয়া বিষ কররে আহার
হাসন রাজায় কয়, নমাজ রোজা ছাড়িয়া দিছি
- Sub Title: বেহেস্তে যাইবার ভয়
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
গাউছ ধন বিনে মম
- Sub Title: গোলাপ ছিটনে তাপী প্রাণ না জুড়ায়
রেখেছ চরণতলে দাবাইয়া
- Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে
আমি কী নাম ধরে ডাকলে বলো
- Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে
- Sub Title: দিলের জিঞ্জির দিয়া
আমি হই আমার বন্ধুরে
- Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে
বাংলা
English