"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বেছিনে আগুন জ্বালাইল

বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী এল,
বেছিনে আগুন জ্বালাইল।

প্রেমাগুনের হুতাশনে, কে জানে ঐ প্রেম কাননে,
কে মরিল কেবা বাঁচিল রে।

মাইজভাণ্ডারে রসিক বাঁকা, যার ভালে নূরানী রেখা,
রসিক জনের মন মজাইল রে।

প্রেমঠারে আড় নয়নে, নেহার করে যারি পানে,
জীবন যৌবন কাড়িয়া নিল রে।

অপূর্ব মিলনের ধারা, পড়েছে আনন্দ সাড়া,
কুঞ্জবনে বসন্ত এল রে।

প্রেম শাস্ত্র রীতি নীতি, গুপ্ত ব্যক্ত যত ইতি,
আকারে ইঙ্গিতে জানাইল রে।

প্রেম দৃষ্টির আকর্ষণে, টান পড়েছে প্রাণে প্রাণে,
মৃগে, বাঘে সঙ্গে চালাইল রে।

করিমের প্রেম নীতি, দেখিয়ে আনন্দ গীতি,
ইব্রাহিমে হর্ষে গাহিল রে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

দেখতে যারে আকুল হয়ে

  • Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
রাধারমণ দত্ত

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

  • Sub Title: বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
মাইজভাণ্ডারী গান

সংবাদখান লই যারে মোর

  • Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ
কবিয়াল রমেশ শীল

পাড়ার লোকে প্রেম করিতে কয়

  • Sub Title: আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে
মাইজভাণ্ডারী গান

জু দমছে গুজরো

  • Sub Title: জু বুলবুল রূহে কফছ কো ছোড়ে ও তনমে উছকে উড়াকে জানা
রাধারমণ দত্ত

গৌরচান দয়া কর দেখি

  • Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
কবিয়াল রমেশ শীল

মন অসার সংসারে এসে

  • Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
মাইজভাণ্ডারী গান

প্রেমডুরি গলে দিয়ে উড়িয়া গেল

  • Sub Title: চরণ টানে প্রেমডুরি মাইজভাণ্ডারী গুণমণি
শাহ আব্দুল করিম

এবারের দুর্দশার কথা

  • Sub Title: কইতে মনে লাগে ব্যথা
রাধারমণ দত্ত

বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া

  • Sub Title: সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
রাধারমণ দত্ত

কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না

  • Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated