"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: এ মহিমণ্ডল কার লীলাভূমি কেবা এ পুতুল খেলায় রে

ভাবের সাগরে উঠেছে তরঙ্গ জগৎ ভাসিয়ে যায় রে,
এ মহিমণ্ডল কার লীলাভূমি কেবা এ পুতুল খেলায় রে।

ভব অভিনয়ের কেবা অভিনেতা, কে বুঝিতে পারে তার চতুরতা,
রূপান্তরে থেকে রূপের মাধুরী সতত দেখায়ে যায় রে।

আকাশ-পাতাল সুর শশী, তারা সুশৃঙ্খলভাবে কে করেছে খাড়া;
কার শিল্পকলা জগৎ উজালা দেখিতে কি শোভা পায় রে।

নৈরাকার নাথ সাকারে আসিয়া, বিভিন্ন বরণে আত্ম প্রকাশিয়া;
মানব হৃদয়ে আসন পাতিয়া জগতের দৃশ্য চায় রে।

ভাই বন্ধু যারা আত্মীয় স্বজন, ভেবে দেখ তারা কেবা কার কোন;
পথিকে পথিকে পথের আলাপনে বিফলে জীবন যায় রে।

কেউ করে পাপ কেউবা করে পুণ্য, ভাবনার ফল শেষের ঘরে শূন্য;
সাধনার পথে অগ্রগামী হলে, মুক্তির সন্ধান পায় রে।

চারিবেদ হাতে ব্রহ্মরূপধারী, জ্ঞান বিলাইতে বাবা মাইজভাণ্ডারী;
চিরশান্তি পথে ডেকেছে তোদেরে দেখিতে কে যাবি আয় রে।

নবীজির সত্য প্রতিনিধি হয়ে, কুরআনের সার প্রেম দীক্ষা লয়ে;
মোজাদ্দেদ রূপে ধর্ম-সংস্কার জগতে করিয়ে যায় রে।

বেবুঝা আলেম ধর্মগুরু রূপে ফেলেছে তোদেরে চির অন্ধ কূপে;
জ্ঞানের আলোক জ্বালাইছে ভাণ্ডারী করিমে রাগিনী গায় রে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

বল সখিরে কেমনে রাখিব এ জীবন

  • Sub Title: বিরহের অনলে হিয়া দহে সর্বক্ষণ
রাধারমণ দত্ত

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
মাইজভাণ্ডারী গান

মন ভ্রমর সকল ফুলে মজাইওনা

  • Sub Title: ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ
দুর্বিন শাহ

এ কোমল পরানে সই গো

  • Sub Title: জ্বালা পোড়া সয় না
দুর্বিন শাহ

কে লো রূপসী কাঁখে নিয়া কলসি

  • Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
দুর্বিন শাহ

নদীর কূলে জলের ছলে

  • Sub Title: কলসি কাঁখে লইয়া
দুর্বিন শাহ

কোথা হতে এলো টেডি জমানা

  • Sub Title: ছেলে মেয়ে নারী-পুরুষ
শাহ আব্দুল করিম

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়

  • Sub Title: জানতে পারে পরমতত্ত্ব

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated