"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ভুলে পড়ে জগৎ ঘোরে
ভুলে পড়ে জগৎ ঘোরে
  • Sub Title: তার পিছনে আমিও ঘুরি

ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি
আমার বাপ-দাদায় যা কইরা গেছেন
তা না করলে প্রাণে মরি।।

আত্মায় রাসুল আশরাফুল ইমাম
নবিজি হাদিসে কয়
পরম আত্মার অর্ধেক অংশ
সেইটা কি পানিতে রয়
অজুতে চার ফরজ আছে
যে জাইনাছে তার অজু হইয়াছে
না চিনিলে মিছে জন্ম
মিছে ভবে ঘোরাঘুরি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।

নামাজিরা নামাজ পড়ে
দিনে রাত্রে পাঁচ বেলায়
নামাজ পড়িলে নাকি
খোদার দিদার পাওয়া যায়
আশা করি পড়ব নামাজ
মনে জাগে সংসারি কাজ
বাইরে দেখাই মুসল্লি সাজ
ভিতরে তার ছল-চাতুরি
ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।

দিনের বেলায় রোজা রাখি
সামনে নিয়া ইফতারি
ডুবল বেলা সন্ধ্যাবেলা
সকলই ইফতার করি
রোজা হয় না রাত্র বেলায়
মন তখন ইফতার করতে চায়
কী হবে তোর দিনের রোজায়
আসল রোজার মাথায় বাড়ি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।

বেহেস্তেরই লোভ দেখাইয়া
এবাদত করিলা সাঁই
তোমার বেহেস্তে তুমি থাকো
আমার বেহেস্তের দরকার নাই
ছিলাম যখন বেহেস্তপুরী
করলে কত ছল-চাতুরি
বানাইয়া সুন্দর নারী
তারি দোষে বেহেস্ত ছাড়ি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো

  • Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
রাধারমণ দত্ত

ললিতে, জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
রাধারমণ দত্ত

দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী

  • Sub Title: একদিন তো দিলায় না দেখা জীবনভরা ডাকাডাকি ধু
রাধারমণ দত্ত

বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না

  • Sub Title: পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না
শাহ আব্দুল করিম

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

  • Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
কবিয়াল রমেশ শীল

একটু পাগলের বাণী শুনরে

  • Sub Title: একটু পাগলের বাণী শুন
রাধারমণ দত্ত

শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া

  • Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
রাধারমণ দত্ত

সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া

  • Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু জন্য জ্বলে মন

  • Sub Title: কবে পাব বন্ধুর দরশন
মাইজভাণ্ডারী গান

চল গো প্রেম সাধুগণ

  • Sub Title: প্রেম হাট বসাইয়াছে মাইজভাণ্ডার মাঝার

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated