কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
জানতে পারে পরমতত্ত্ব
গুরুর মন্ত্র যেজন লয়।।নদীর নাম হয় কামালসাগর
মাসে একবার উঠে লহর
সাধুজনে রাখে খবর
যোগে মিশে সেই সময়।
না জেনে কেউ পড়লে পাকে
ঐ নদীর ঘূর্ণির্বাঁকে
না জানি কী জিনিস থাকে
জাহাজ নৌকা টেনে লয়।।নদীতে হয় নোনা পানি
কালকুম্ভিরের বসত জানি
যে হয়েছে পরশমণি
তারে দেখলে দূরে রয়।
সাধু জ্ঞানী আরিফ যারা
ঐ নদীর ভাও জানে তারা
হয়ে রাজহংসের ধারা
জল ফেলে দুধ বেছে লয়।।পড়িও না রিপুর ফাঁদে
ভক্তি রেখ মুর্শিদপদে
পড়বে না কোনো বিপদে
নিলে মুর্শিদ পদাশ্রয়।
আবদুল করিম মূঢ়মতি
মুর্শিদ বিনে নাই তার গতি
কাঙাল জেনে দাসের প্রতি
যদি মৌলার দয়া হয়।।
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 105
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখলেম এক পাগলের খেলা
- Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
বন্ধু রে আর কত কাঁদাবে
- Sub Title: আর কত কাঁদাবে আমারে
আমার হৃদয়েতে শ্রীহরি
- Sub Title: আমি কি তোর যমকে ভয় করি
পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা
- Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
আমি সুরমা নদীর নাইয়া
- Sub Title: উজান বাকে ছাড়লাম তরি
মনের মানুষ না পাইলে
- Sub Title: মনের কথা কইয়ো না-
চার রঙ্গের মসল্লা দিয়া
- Sub Title: দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ
হায়রে বন্ধু নিদারুণ কানাই
- Sub Title: তোমার লাগিয়া আমি যমুনাতে যাই ধু
কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো
- Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
যৌবন যুবতী মোহন মুরতী
- Sub Title: পুষ্পের বাগানে, কুরঙ্গ নয়নে, ইঙ্গিতে হরিল প্রাণ
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
- Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
বাংলা
English