"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

আমি শ্যামের ভাবে পাগলা, আমি শ্যামের ভাবে পাগলা।
চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

চল সখী কুল, শ্যামের প্রেমে ত্যাজি মোরা জাতি মান কুল।
কি করিব কুল মানে প্রেম মদে মাতওয়ালা।।

কলঙ্ক ভূষণ পরি, দলাদলী পুস্প তুলি বনে বন।
বিনা সুতে মালা গুঁইথে পরাই শ্যামের গলা।।

দু’নয়ন জলে, ধোয়াই চরণ সমাদরে লিয়ে কোলে।
নিরীক্ষি জুড়াই আঁখি শ্যামের ষোল কলা।।

মিলিয়া মিশিয়া, রঙ্গে রঙ্গে অঙ্গে অঙ্গে ভাবে আলিঙ্গিয়া।
নানা ছলে কৌতুহলে খেলি গো প্রেম খেলা।।

বলরে মকবুলে, প্রেমে জ্বলি মরে যেই তরে দুই কুলে।
চল মাইজভাণ্ডারে যাই হেরিগো প্রেম লীলা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

অচেনা এক জংলা পাখি

  • Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
শাহ আব্দুল করিম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

  • Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম
রাধারমণ দত্ত

গৌরনিতাইর হাটে রসিক মহাজন

  • Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
রাধারমণ দত্ত

আমার মন চোরা তুই হরি

  • Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
রাধারমণ দত্ত

মানা করি রাই বঙ্গিনী আর যমুনায় যাইওনা

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না
কবিয়াল রমেশ শীল

হিংসা নিন্দা কর কি কারণ

  • Sub Title: অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ
রাধারমণ দত্ত

ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না

  • Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
হাসন রাজা

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার

  • Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার
মাইজভাণ্ডারী গান

কে বলে বাবা মরেছে

  • Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
রাধারমণ দত্ত

সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া

  • Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
রাধারমণ দত্ত

প্ৰাণে বাঁচি না গো সখী

  • Sub Title: শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না ধু

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated