"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: নাই সুখ অন্ত, প্রেমেরি উদ্যানে

ওহে প্রাণকান্ত, আসিল বসন্ত,
নাই সুখ অন্ত, প্রেমেরি উদ্যানে।
পুস্প বিকশিত, চৌদিকে মোহিত,

অলি উল্লাসিত, ভ্রমে প্রেম গানে।।

চন্দ্র পরিপূর্ণ, সর্বত্রে প্রসন্ন,
পুলকিত মন, পুস্পের সুঘ্রাণে।
কুসুম মঞ্জরে, গুনু গুনু কৈরে,
ভ্রমরে গুঞ্জরে, ফুলের বাগানে।।

পাখীর ঝঙ্কারে, কোকিলের স্বরে,
প্রাণে হাহাঙ্কারে, প্রাণসখা বিনে।
হৃদ মধুস্থলে, সমীর হিল্লোলে,
সদা হেলে দোলে, প্রিয়ার কারণে।।

মম মধুকর, আসিয়ে সত্বর,
কর সমাদর, হৃদ মধুপানে।
মিশিয়ে দু’জন, নয়নে নয়ন,
প্রণয় প্রদান, কর আলিঙ্গনে।।

হৃদয়েরি ধন, ভাণ্ডারী সুজন,
করহ আসন, হৃদ সিংহাসনে।
মকবুল মারিয়ে, চরণে মিশায়ে,
একাকার হৈয়ে, তোষ সুদর্শনে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
দুর্বিন শাহ

শ্যাম পিরিতে এত জ্বালা গো

  • Sub Title: আগে তো না জানি
দুর্বিন শাহ

ওই দেখো শ্যাম

  • Sub Title: গোচরণে যায়
কবিয়াল রমেশ শীল

এই ভূবনে দিতে নারে তুলনা

  • Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা
রাধারমণ দত্ত

শ্যাম দে আনিয়া বৃন্দে গো শ্যাম আনিয়া বৃন্দে

  • Sub Title: মনপ্ৰাণ আঁখি ঝুরে তাঁহার লাগিয়া
দুর্বিন শাহ

প্রেমের গাছে ফুল ধরেছে

  • Sub Title: দেখিতে সুন্দর
হাসন রাজা

আমার মনের মাঝে আছে ধন

  • Sub Title: বুঝতে পারবে যে ভাই রে সুজন
মাইজভাণ্ডারী গান

ভাঙ্গল খেলা সন্ধ্যা বেলা

  • Sub Title: শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে
মাইজভাণ্ডারী গান

লহ লহ প্রাণপতি

  • Sub Title: বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে
রাধারমণ দত্ত

মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্ৰায় ধু

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated