শ্যাম পিরিতে এত জ্বালা গো
আগে তো না জানি
প্রেম বিষ দংশিল যারে
বাঁচে না গো তাহার প্রাণী।।সখি গো-
প্রেমরোগে ধরে যারে
আয়ু থাকতে প্রাণে মারে
গোকুলে সে হয় গো কলঙ্কিনী
তোমরা কেউ ঠেকিও না প্রেমের ফান্দে
প্রেমের মর্ম না চিনি।।সখি গো-
প্রেমের আছে দুইটি শাখা
সরল প্রেমে অন্তরে রাখা
গরল প্রেমে হরে গো পরানি
গরল প্রেমে আছে বিষ
খাইও না জানি-শুনি।।সখি গো-
যে হইয়াছে প্রেমের মরা
তার কি আর বাঁচা মরা
ভাবে কি আর হইবে কলঙ্কিনী
এ দুর্বিন শাহ চিরদোষী
পাই যদি চরণ দু-খানি।।
শ্যাম পিরিতে এত জ্বালা গো
- Sub Title: আগে তো না জানি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 191
বাউল গান এর নতুন প্রবন্ধ
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
- Sub Title: তুমি রঙে রঙে খেল
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই
- Sub Title: কুঞ্জে গেলে প্ৰাণনাথের দেখা কিবা পাই
হায় কিরূপ দেখিনু সখী
- Sub Title: যেন শশী করে হাসি ঝমকি ঝমকি মেঘেরাঁড়ে
জগজননী ভবান্দারা আসিয়াছে
- Sub Title: তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে চি
ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া
- Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
আউলিয়া ইব্রাহিম মস্তান
- Sub Title: মোকাম শ্রীপুর
মন-চোরা মনিয়ার পাখী রে
- Sub Title: পাখী কে নিল ধরিয়া
কোথা হতে এলো টেডি জমানা
- Sub Title: ছেলে মেয়ে নারী-পুরুষ
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
ফুলের মালা হলো কী জ্বালা
- Sub Title: বন্ধু বিনে পড়াই কার গলে রে
সদা কেনে প্রেম প্রেম কর
- Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
বাংলা
English