"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: নুরের আলো যার

নবি এসে ঘুচালেন আঁধার
নুরের আলো যার
লা ইলাহা ইল্লাল্লা জানো
আল্লাহকে মনিব মানো
মুক্তির বাণী করিলেন প্রচার।।

নুরে নুরনবি পয়দা
এই নুরে জগৎ বাঁধা
নহে জুদা সবই একাকার
শতবর্ণের গাভী হলে
একই বর্ণের দুগ্ধ মিলে
সাম্যের বাণী নবি মোস্তফার।।

পাপীতাপীর ভাগ্যাকাশে
আবদুল্লার ঔরসে
গর্ভাবাসে বিবি আমেনার
উদিত ইসলাম রবি
ধরিয়া মানবছবি
দয়াল নবি পাপীর কর্ণধার।।

তৌহিদের বাণী মুখে
আসিলেন সাহারা বুকে
সেই আলোকে নাশিল আঁধার
আবদুল করিম দীনহীন
ভাবে বসে নিশিদিন
দুঃখের জামিন হবেন প্রেমাধার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ রাম বলরে মন

  • Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)
রাধারমণ দত্ত

শোন গো পরান সই তোমারে মরম কই

  • Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
রাধারমণ দত্ত

গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব

  • Sub Title: সখী গো ঢাকা থাকি সেকরা আনব
রাধারমণ দত্ত

গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে

  • Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
মাইজভাণ্ডারী গান

ত্বরিকত কি পন্থ বহুত কঠিন

  • Sub Title: গুরু সঙ্গী বিনে এ কঠিন পন্থে, কভু নাহি চলনা জী
রাধারমণ দত্ত

চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ

  • Sub Title: অকূল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
দুর্বিন শাহ

প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন

  • Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
হাসন রাজা

কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে

  • Sub Title: অন্তরে বাহিরে জ্বলে কলে কলে কলে
দুর্বিন শাহ

জন্মে জন্মে অপরাধী

  • Sub Title: তোমারই চরণে রে
দুর্বিন শাহ

আমার দীন দরদি মাঝি ভাই

  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
রাধারমণ দত্ত

তরুতলে বাঁশি কে বাজায় গো

  • Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated