তুই যদি হইতে গলের মালা
চিকন কালা।।আদরে গলে পরাইয়া
স্বহস্তে আয়না ধরিয়া
সাধ মিটাইয়া দেখিতাম নিরালা।।তুই হলে প্রেমেরই সাগর
আমি যাইয়া জলের উপর
ভাসিয়া রহিতাম হইয়া শেওলা।।প্রেমবাতাসে ঢেউ লাগিয়া
পোড়া প্রাণ যাইত জুড়াইয়া
দূর হইত প্রেমাগুনের জ্বালা।।তুই হলে শিরেরই কেশ
চিরনে ধরিতাম বেশ
স্নান করে বান্ধিতাম দুপুরবেলা।।বসিয়া তোমার সঙ্গে
থাকিতাম প্রেমতরঙ্গে
মনের সাথে খেলতাম প্রেমখেলা।।তোমারে জানিয়া পানি
আমি হইয়া চাতকিনী
পন্থে চাইয়া হইয়াছি আন্ধেলা।।আমায় লোকে মন্দ কয়
তোর প্রেমের কলঙ্ক রয়
দুর্বিন শাহ তোর প্রেমে পাগলা।।
তুই যদি হইতে গলের মালা
- Sub Title: চিকন কালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 152
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে
- Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
আগুন লাগাইয়া দিল কোণে, হাসন রাজার মনে
- Sub Title: নিবে না দারুণ আগুন জ্বলে দিল জানে
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
- Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
প্রাণ প্রিয়া আসবে কবে
- Sub Title: বিরহে প্রাণ যেতেছে বাঁচি নারে বাঁচি নারে
শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে
- Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
শ্যামরূপ নয়নে হেরিয়া
- Sub Title: ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
- Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
মাওলা তুইরে তুই
- Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই
দেখে ছিলাম শরানে ওরে শরানে
- Sub Title: দেখে ছিলাম শরানে ওরে শরানে
বাংলা
English